বাংলাদেশী-অস্ট্রেলিয়ান কম্যুনিটির বসন্ত মেলা ২০০৭
বাংলাদেশী-অস্ট্রেলিয়ান কম্যুনিটির বসন্ত মেলা ২০০৭ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৩রা নভেম্বর, ২০০৭ সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত। বসন্ত মেলার জন্য স্থান নির্ধারণ করা হয়েছে ক্যাম্বেল্টাউন স্পোর্ট স্টাডিয়াম, পেমব্রুক রোড, লিউমিয়া। অনুষ্ঠানটিতে প্রবেশ মূল্য ধরা হয়েছে জনপ্রতি ২ডলার অথবা পরিবার-এর জন্য ৫ডলার করে।
বসন্ত মেলায় নানা ধরনের দোকান-এর বরাদ্দ চলছে। দোকান বুকিং-এর জন্য যোগাযোগ করুনঃ মাসুদ চৌধুরী, ৯৬০৩ ২০৭৫ এএইচ, ০৪৩৩ ২১১ ৬৬৮ এবং শাহ আলম সাইদ, ৯৬০৫-১৪৬১ এএইচ, ০৪০১-৪৪৮-৭৬৭।
বসন্ত মেলার বিশেষ আকর্ষণ হল সারাদিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন প্রকার খাবার, যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতাসহ নানা ধরনের পুরস্কার। মেলায় পার্কিং ফ্রি।
মেলাটি অনুষ্টিত হতে যাচ্ছে ক্যাম্বেলটাউন বাংলা স্কুল-এর সৌজন্যে।
Evergreen Bangla Community
Post Your Comments