নিউজার্সীতে রথযাত্রা পালিত
বিপুল উত্সাহ উদ্দীপনা ও যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে গত ২১শে জুলাই শনিবার নিউজার্সীর ওয়েইন সিটির ৭১৪ প্রিক্নেস এভিনিউ-এর হিন্দু মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী রথযাত্রা পালিত হয়। দুপুরের দিকে পূজা ও যজ্ঞানুষ্ঠান শেষে ভারতীয় ও বাংলাদেশী হিন্দু ধর্মাবলম্বী বিপুল সংখ্যক ভক্তবৃন্দের অংশগ্রহণে ঢাক, ঢোল, কাশর ঘন্টা, উলুধ্বনি, শঙ্ধ্বনি ও কীর্ত্তন করে শ্রীশ্রী জগন্নাথ, বলরাম ও শুভদ্রা দেবীর রথের শোভাযাত্রা শুরু হয়। উপস্থিত নারী-পুরুষ ও ছোট ছোট ছেলে-মেয়েরা রথটি টেনে মূল সড়কে নিয়ে যায়। এসময় জগন্নাথদেবের জয়ধ্বনীতে চারদিক মুখরিত হয়ে উঠে। এসময় রাস্তায় দাঁড়িয়ে থাকা অসংখ্য গাড়ি থেকে আমেরিকানরাও হাত নেড়ে অভিবাদন জানায়। সড়ক প্রদক্ষিণ শেষে রথ পুনরায় মন্দির প্রাঙ্গনে ফিরে আসার পর ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
Evergreen Bangla Community


Post Your Comments