সিডনিতে বাংলাদেশী আইডল - রাউন্ড ২
গত রবিবার (৮ই জুলাই) সেইন্ট পিটাসর্ লাইব্রেরী হলে অনুষ্ঠিত হল বাংলাদেশী আইডল এর ২য় রাউন্ডের প্রতিযোগিতা। অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন মূল উদ্যোক্তা এবং পরিচালক জনাব আতিক হেলাল। তিনি বিশিষ্ট সমাজ সেবক জনাব আব্দুর রহিম মোল্লার অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেন এবং উপস্থিত সকলকে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করার জন্য অনুরোধ জানান। ল্যাকেম্বা মসজিদে অনুষ্ঠিতব্য আব্দুর রহিম মোল্লার জানাজায় অংশগ্রহনের জন্য অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয়।
গত সপ্তাহে একই হলে অনুষ্ঠিত ১ম রাউন্ডে ২০ জন প্রতিযোগী থেকে ১৩ জন দ্বিতীয় রাউন্ডের জন্য মনোনিত হয়েছিলেন। ২য় রাউন্ডে অংশগ্রহনকারী শিল্পীরা হলেন: রুবাই হুদা, মুর্শিদা হক রিমা, কাদেরী কিবরিয়া, সুশান্ত শেখর গুন, ফাহমিদুর রহমান তৌফিক, লুত্ফা খালেদ, মাহাবুব আলম চৌধুরী, রতড়বা কর, শরিফুল হাসান, রঞ্জিত দাস, রেফাত ফাতেমা, মাসুদ হোসেন ও অন্তরা সিনহা। বিচারক মন্ডলীতে ছিলেন, এ কে এম ফারুক, রিতা করিম ও নাসিম হোসেন। কন্ঠশৈলী, সুর, তাল, উচ্চারণ ও উপস্থাপনা এই পাঁচটি বিষয়ের ওপর তিন জন বিচারকের প্রদত্ত নম্বরের ভিত্তিতে ৮জন প্রতিযোগীকে ৩য় রাউন্ডের জন্য মনোনিত করা হয়েছে।
Evergreen Bangla Community



I am shiplu. I am join this round.