দুর্বৃত্তের গুলিতে টেক্সাসে বাংলাদেশী খুন

দুর্বৃত্তের গুলিতে কর্মরত অবস্থায় টেক্সাসের হিউস্টন সিটিতে এক বাংলাদেশী খুন হয়েছেন। এর ফলে কম্যুনিটিতে আতংক ছড়িয়ে পড়েছে। নিহত ব্যক্তির নাম মোঃ আওলাদ হোসেন (৩৮)। দেশের বাড়ি মানিকগঞ্জ। তিনি ১৯৯১ সালে ওপি ওয়ান লাটারীতে জয়ী হয়ে স্বপ্নের দেশ আমেরিকায় এসেছিলেন। তার স্ত্রী তিন মাসের অন্তসত্তা এবং এটা হচ্ছে আওলাদ হোসেন দম্পত্তির প্রথম সন্তান।

১৪ জুলাই রাত ৯টা ৫০মিনিটে হিউস্টন সিটিতে পাকিস্তানী মালিকানাধীন একটি গ্যাস স্টেশন কাম কনভেনিয়েন্ট স্টোরে কর্মরত ছিলেন আওলাদ হোসেন। সাথে সহকারী হিসাবে ছিলেন একজন মেক্সিকান। দুই হিসপানিক যুবক স্টোরের ভিতরে ঢুকেই পিস্তল তাক করে ক্যাশিয়ার আওলাদ হোসেনের প্রতি। আওলাদ হোসেন সমুদইয় অর্থ ওদের হাতে তুলে দেন। এর পর ওরা সেফটি বক্স খুলে সবকিছু দিয়ে দিতে বলে। কিন্তু সেফটি বক্সের চাবি তার কাছে ছিল না, ছিল মাকিকের কাছে। এটা বলা সত্ত্বেও তারা তাকে বিশ্বাস না করে গুলি ছুড়ে। তিনি দৌড় দিলে পিছন থেকে তারা আবার গুলি ছুড়ে। একটি গুলি তার ঘাড়ে এবং আরেকটি তার পিঠে বিদ্ধ হয়। এ অবস্থায় তিনি মেঝেতে লুটিয়ে পড়েন এবং পুলিশ আসার আগেই তিনি মারা যান। ৭২ ঘন্টা পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।

সূত্রঃ সাপ্তাহিক ঠিকানা, নিউইয়র্ক, ২০ জলাই, ২০০৭

Post Your Comments

All comments are subject to editorial review and decision.

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Free Membership. Join Now!