শিকাগোতে কুদ্দুস বয়াতী ও হাবীবের পরিবেশনায় শ্রোতারা মুগ্ধ
বাংলাদেশ এসোসিয়েশন অব গ্রেটার শিকাগোল্যান্ড (বিএজিসি)-এর বাত্সরিক সাংস্কৃতিক অনুষ্ঠান শিকাগো মিউজিক্যাল নাইটে গত ৩ জুলাই গান পরিবেশন করেন কুদ্দুস বয়াতী, হাবীব ওয়াহিদ এবং ফেরদৌস ওয়াহিদ। প্রথম পর্বে সঙ্গীত পরিবেশন করেন বাউল সম্রাট আব্দুল কুদ্দুস বয়াতী। যন্ত্র সঙ্গীতে ছিলেন তানিম, সাঈদ ও জিতু মজুমদার। কুদ্দুস বয়াতী তার রচিত জনপ্রিয় পালাগান কমলা রানীর দীঘি নানা ঢঙে নৃত্যের তালে তালে গেয়ে দর্শক শ্রোতাদের মাতিয়ে তোলেন। দ্বিতীয় পর্বে আসেন হবীব ওয়াহিদ। তিনি প্রায় দুঘন্টা আধুনিক, প্যারোডি ও হাছন রাজার গান পরিবেশন করেন। শেষ পর্বে ফেরদৌস ওয়াহিদ এসে হাবীবের সাথে দুইটি গান পরিবেশন করেন। শ্রোতা ও আয়োজকদের অনুরোধ সত্ত্বেও তিনি এর বেশী আর গাননি বলে অনেকেই তার সমালোচনা করেন।
সূত্রঃ সাপ্তহিক ঠিকানা, নিউইয়র্ক, জুলাই ১৩, ২০০৭
Evergreen Bangla Community


Post Your Comments