মামুলি ব্যপারকে কেন্দ্র করে শিকাগোতে মারপিট
মামুলি ব্যপারকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় শিকাগো পুলিশ কর্তৃক গ্রেফতার হয়েছিলেন দুই বাংলাদেশী। পরে থানায় নিয়ে শুধু এক জনকে পকেট থেকে ওয়ালেট ছিনিয়ে নেয়ার অভিযোগে গ্রেফতার দেখানো হয়। তাকে অবশ্য ১০ ঘন্টা পর জামিনে মুক্তি দেয়া হয়। এ ঘটনায় কম্যুনিটিতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
জানা গেছে, ৯ জুলাই সন্ধ্যা সাড়ে ৮টায় শিকাগো সিটির ডিভন এভ্যেনিউতে অবস্থিত সুন্দরবন ফিস মার্কেটে রুবেল (৩০) এবং নূর হোসেন (৫০) নামক দুই বাংলাদেশী সংঘাতে লিপ্ত হন। ঐ দোকানে কে বা কারা ১৫ জুলাই বিএজিসি'র বনভোজন হবে বলে একটি লিফলেট লাগিয়েছিল। বিএজিসি'র স্পেশাল ইভেন্ট-এর সেক্রেটারী জাফর আশরাফ কবীর সেটি তুলে ফেলেন, কেননা বনভোজন হবার কথা ২২ জুলাই। এর কিছুক্ষণ পর রুবেল কিছু লোক নিয়ে স্টোরে আসেন এবং পোস্টার তুলে ফেলা নিয়ে জাফর আশরাফ কবীরের সাথে কথা কাটাকাটি হয়। তখন কম্যুনিটির শান্তিপ্রিয় মানুষ হিসাবে পরিচিত নূর হোসেন দোকানে আসেন কেনাকাটা করতে। তিনি সবাইকে ঝগড়াঝাটি থেকে বিরত থাকার কথা বললে রুবেল তার উপর ক্ষেপে যান এবং এক পর্যায়ে গাড়ি থেকে বেস বলের ব্যাট নিয়ে আসেন মারামারি করার জন্য। ততক্ষণে পুলিশ এসে পুরো এলাকা ঘিরে ফেলে রুবেল ও নূর হোসেনকে গ্রেফতার করে নিয়ে যায়। পথে রুবেল বলেন যে নূর হোসেন তার ওয়ালেট চুরি করছিলেন বলে মারামারির ঘটনা ঘটেছে। ঘটনা সবাই জেনে ফেললে কম্যুনিটির অনেকেই থানায় আসেন এবং ১০ জুলাই ভোরে নূর হোসেনকে জামিনে মুক্ত করেন।
সূত্রঃ সাপ্তহিক ঠিকানা, নিউইয়র্ক, জুলাই ১৩, ২০০৭
Evergreen Bangla Community


Post Your Comments