৭/৭/৭-এর প্রত্যুষে নিউইয়র্কে সশস্ত্র ছিনতাইকারী ধরে আলোড়ন তুলেছেন বাংলাদেশী মিতু
ত্রয়ী সৌভাগ্যের প্রতীক ৭/৭/৭-এর প্রত্যুষে সশস্ত্র ছিনতাইকারীকে ধরে আমেরিকায় অনেকের মনোযোগ আকর্ষণ করেছেন বাংলাদেশী শহীদ সরোয়ার মিতু (৪০(। পিস্তলধারী ছিনতাইকারীকে পাকড়াও করার পর ছিনতাইকৃত সেলফোন, গুরুত্বপূর্ণ ডকুমেন্ট এবং নগদ ৪৮৬ ডলারও উদ্ধার করা হয়েছে। নিউইয়র্ক সিটিতে রাতভর ট্যাক্সি চালিয়ে ট্রেনে করে বাসায় ফেরার সময় সহযাত্রী কৃষ্ণাঙ্গ পেরী ডিওন (২২) তার কপালে পিস্তল ঠেকিয়ে যা আছে সব দিয়ে দিতে বলে। এর পর ছিনতাই করে দৌড়ে পালানোর সময় মিতু তার পিছু নেয় এবং আরো কয়েকজন ট্যাক্সি ড্রাইভারের সহায়তায় তাকে ধরে ফেলে। ৫/৬ মিনিটের মধ্যে পুলিশ এসে তাকে নিয়ে যায়।
সূত্রঃ সাপ্তাহিক ঠিকানা, নিউইয়র্ক, জুলাই ১৩, ২০০৭
Evergreen Bangla Community
Post Your Comments