২৭ মাস জেলে থেকে বাংলাদেশে ফিরে যাচ্ছেন সিলেটের মনফর আলী
১৫ হাজার ডলার দালালকে দিয়ে স্পেন থেকে ভিলিজ হয়ে মেক্সিকো দিয়ে স্বপ্নের দেশ আমেরিকায় প্রবেশ করেও প্রত্যাশিত পরিবেশে নিজের ভাগ্য গড়ার সুযোগ পেলেন না সিলেটের ছাতকের যুবক মোঃ মনফর আলী নেসা (২৬)। ২৭ মাস যাবত ক্যালিফোর্নিয়ার সানদিয়েগোর ওটেই ডিটেনশন সেন্টারে মহাদুশ্চিন্তা আর দুঃস্বপ্নকে সম্বল করে অসহায়হীন ভাবে দিনাতিপাত করছেন। মনফর আলী। দেশে ফিরলে নির্ঘাত তাকে প্রতিপক্ষের নিষ্ঠুর আক্রমনের শিকার হতে হবে। এই সেন্টারে আরো আন্ততঃ ৪ বাংলাদেশীকে রাখা হয়েছে আমেরিকা থেকে বহিস্কারের জন্য। এর মধ্যে লসএঞ্জেলেসের ব্যবসায়ী তাইফুর রহমানও রয়েছেন। এদের দুই জন স্ত্রী নির্যাতনের মামলায় এই সিটি থেকে গ্রেফতার হয়েছেন। আরেকজন বাংলাদেশী রেস্টুরেন্ট কর্মচারীর ভাই-বোন কর্তৃক বেদম প্রহৃত হয়ে কুইন অব এঞ্জেল হাসপাতালে ছিলেন কয়েকদিন।
সূত্রঃ সাপ্তাহিক ঠিকানা, নিউইয়র্ক, জুলাই ১৩, ২০০৭
Evergreen Bangla Community


Post Your Comments