বাংলাদেশী মোর্তজার বিরুদ্ধে প্রেমিকার বাবা ও বোনকে খুনের মামলা
প্রেমিকার বাবা ও বড় বোনকে নৃশংসভাবে হত্যা, প্রেমিকার মাকে হত্যার উদ্দেশ্যে অগ্নিদগ্ধ করার মামলায় অভিযুক্ত করা হয়েছে বাংলাদেশী যুবক ইফতেখার মোর্তজা (২২) কে। লসএঞ্জেলেস সিটি সংলগ্ন ফেডারেল কোর্টে ১৩জুন গোলাম মোর্তজাকে আনুষ্ঠানিকভাবে হত্যা মামলার আসামি ঘোষণা করা হয়। উল্লেখ্য যে, ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির এনাহেম ক্যাম্পাসের প্রথম বর্ষের ছাত্রী শ্যায়না ধনক (১৮)'র সাথে গত ৩ বছর যাবত চুটিয়ে প্রেম করছিলেন ইফতেখার মোর্তজা। বিষয়টি শায়লা ধনকের হিন্দু পরিবার ভালোভাবে নেয়নি। এ নিয়ে মাঝেমধ্যেই বিবাদ হয়েছে। শ্যায়না কয়েক দফা মোর্তজাকে সম্পর্ক ত্যাগের কথা বলেছে। কিন্তু মোর্তজার পক্ষে তা সম্ভব হয়নি।
এমনি পরিস্থিতিতে গত ২১মে গভীর রাতে শ্যায়নাদের বাড়িতে আগুন জ্বলতে দেখে পুলিশ সেখানে যায় এবং অগ্নিদগ্ধ অবস্থায় শ্যায়নার মা লীলা ধনক (৫৩) কে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এর কয়েক ঘন্টা পর শ্যায়নার বাবা জয় প্রকাশ ধনক (৫৬) এবং বড় বোন কারিশমা (২০)'র অগ্নিদগ্ধ-ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায়। এ দুজনের দেহে বেদম প্রহার ও ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে বলে কোর্টে পেশকৃত তথ্যে জানা গেছে। আরো জানা যায় যে সে বাড়িতে মোর্তজার সেলফোন পাওয়া গেছে। এদিকে মোর্তজা জানিয়েছে যে সে সেসময় সিটিটেই ছিল না। তার বিশ্বাস যে তিনি এই মামলা থেকে অব্যাহতি পাবেন এবং প্রেমিকাকে কাছে পেতে আর কোন বাধা থাকবে না। এদিকে শ্যায়নার মা এতই সঙ্গীন অবস্থায় যে এখনও তার জ্ঞান ফেরেনি।
সূত্রঃ সাপ্তাহিক ঠিকানা, ২২ জুন, ২০০৭
Evergreen Bangla Community


Post Your Comments