বিশ্ব সাহিত্য কেন্দ্রের ৩ দিনের মেলা সম্পন্ন
আলোকিত মানুষের সন্ধানে ২৫ মে থেকে ২৭ মে অবধি তিনদিনব্যাপী নিউইয়র্কে অনুষ্ঠিত হলো বিশ্ব সাহিত্য কেন্দ্রের উদ্যোগে কেন্দ্রমেলা। মেলায় নানা ধরনের কর্মসূচী থাকলেও সাহিত্য-সংস্কৃতির ব্যাপারে আন্তরিকতা রয়েছে এমন প্রবাসীর উপস্থিতি নিতান্তই কম পরিলক্ষিত হয়েছে। মেলার শেষ দিন বিকেলে মূলমঞ্চে সাহিত্য নিয়ে একটি আলোচনা অনুষ্ঠানের একজন বক্তা বিষটির উপর আলোকপাতও করেছে। বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রাণপুরুষ অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদের অনুপস্থিতি কি এই ধরনের পতিস্থিতির জন্য দায়ী- নাকি আয়োজনে কোন দৈন্য ছিল- এমন মন্তব্য করেছেন কেউ কেউ। কেননা শুধু সাহিত্য নির্ভরতায় ৩দিনের এমন আয়োজন এটাই প্রথম।
২৫ মে সন্ধ্যায় কুইন্সের উডসাইডে এটিএন বাংলা স্টুডিওতে এই মেলার উদ্বোধন করেন এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান শিল্পী খুরশিদ আলম সেলিমের একক চিত্র প্রদর্শনীর উদ্বধনের মাধ্যমে।
সূত্রঃ সাপ্তাহিক যায় যায় দিন, জুন ১, ২০০৭
Evergreen Bangla Community
Post Your Comments