বাবা লোকনাথের ১১৭তম তিরোধান উত্সব ১৬জুন
বাবা লোকনাথ মিশন অব নিউইয়র্কের উদ্যোগে আগামি ১৬জুন শনিবার গত বছরের অনুষ্ঠানস্থল ফ্রেশ মিডোর হরেস হার্ডিং এক্সপ্রেসওয়েতে অবস্থিত গুজরাটী সমাজ হলে বাবা লোকনাথ ব্রহ্মচারীর ১১৭তম তিরোধান উত্সব উদযাপন করা হবে। এবারের অনুষ্টানে প্রধান শিল্পী হিসাবে ভজন ও ভক্তিগীতি পরিবেশন করবেন দেশবরেণ্য শিল্পী ইন্দ্রনী সেন। গতবছর এসেছিলেন রবীন ভট্টাচার্য ও সতীনাথ মুখোপাধ্যায়। অনুষ্ঠান সূচীতে রয়েছে সকাল ১১টায় পূজা, দুপুর ১টায় পুষ্পাঞ্জলী অর্পণ, বিকাল ৩টায় কীর্ত্তন, বিকাল ৫টায় প্রসাদ বিতরণ এবং সন্ধ্যা ৭টায় শুরু হবে ভজন ও ভক্তিগীতি।
সূত্রঃ সাপ্তাহিক দেশ বাংলা, নিউইয়র্ক।
Evergreen Bangla Community
Post Your Comments