শ্রী চিন্ময়ের আমেরিকায় আগমন-বার্ষিকী পালন
নিজে চোখে না দেখলে বিশ্বাস করার জো নেই। আমেরিকার মত জায়গায় ভীনদেশী মহিলারা বাঙালীর ঐতিহ্য শাড়ি এবং পুরুষেরা ধূতি ও পাঞ্জাবী পড়েছেন। তাও আবার একজন বা দুজন নয়। শত শত এদেশীয় মহিলা এবং পুরুষরা বাংলা ভাষাতেই বাংলা গান পরিবেশন করে সবাইকে বিমোহিত করেছেন। বাংলাদেশের চট্টগ্রামে জন্মগ্রহণকারী জাতিসংঘের শান্তির দূত এবং আধ্যাত্মিক শক্তির অধিকারী শ্রী চিন্ময়ের আমেরিকায় আসার বার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে পালন অনুষ্ঠানে এই চিত্র দেখা গেছে।
ভক্ত ও শুভানুধ্যায়ী পরিবেষ্টিত মনোরম এই অনুষ্ঠানটি জ্যামাইকার শ্রী চিন্ময় সেন্টারে গত ১৩ এপ্রিল সন্ধ্যায় অনুষ্ঠিত হয় অনুষ্ঠিত হয়। প্রচন্ড ঠান্ডার মধ্যেও এই অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে শ্রী চিন্ময়ের ভক্তরা আসেন। অনুষ্ঠানটি মূলত সাজানো হয়েছিল বিভিন্ন ভাষার সঙ্গীত পরিবেশনের মাধ্যমে।
সূত্রঃ সাপ্তাহিক ঠিকানা, ২০ এপ্রিল, ২০০৭।
Evergreen Bangla Community


Post Your Comments