সিডনিতে বৈশাখী মেলা
প্রতিবারের মত এবারও সিডনিতে বঙ্গবন্ধু পরিষদের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বৈশাখী মেলা ১৪১৪। এবারের মেলা আরো নতুন আঙ্গিকে বৃহত্তর পরিসরে আয়োজন করা হয়েছে। মেলার স্থান নির্ধারিত হয়েছে লেক বেষ্টিত রবিন ওয়েবষ্টার স্পোর্টস সেন্টারের মনোরম পরিবেশে। মেলা অনুষ্ঠিত হবে ১৪ এপ্রিল শনিবার সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত।
এবারের মেলার বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে দেশী স্বাদের খাবারের স্টল সহ নানা রঙের বর্ণিল স্টলের সমাহার, উন্মুক্ত মঞ্চে সারাদিনব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানমালা, শিশুদের জন্য নাগর দোলা, জাম্পিং ক্যাসেল, ফ্রি পার্কিং সহ রাতের বেলা ফ্লাড লাইটের পর্যাপ্ততা।
Evergreen Bangla Community
Post Your Comments