ন্যায্য পারিশ্রমিক না দেয়ায় নিউইয়র্ক সিটির ৯ ঠিকাদার গ্রেফতার

শ্রমিকদের ন্যায্য পারিশ্রমিক প্রদান না করার জন্য নিউইয়র্কের বাঙ্গালীসহ ৯জন ঠিকাদারকে পুলিশ গ্রেফতার করেছিল। মোটা অর্থের বন্ডে সকলকেই জামিন প্রদান করা হলেও মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে ১৮ এপ্রিল। এদিন থেকে বিচারকার্য শুরু হবার কথা। গ্রেফতারকৃতদের মধ্যে বাঙ্গালীরা হলেন ব্রুকলীনের জিয়া চৌধুরী, ফয়েজ আহমেদ, তারেক আহমেদ, সাজেদ চৌধুরী, বেলাল হোসেন, এস্টোরিয়ার শফিকুল ইসলাম, সানিসাইডের সৈয়দ জামাল, ব্রুকলীনের কামেল ওজটার্ক এবং রানা ওসমানী। অভিযোগ প্রমাণিত হলে প্রত্যেকের সর্ব্বোচ্চ ৭বছর কারাদন্ড হতে পারে। তারা নিউইয়র্ক সিটির পার্ক কন্সট্রাকশন কাজের সময় শ্রমিকদের প্রাপ্ত মজুরির ঘন্টায় ৫০ ডলারের পরিবর্তে ১০ থেকে ১১ ডলার করে প্রদান করেছেন।

শ্রমিকদের পারিশ্রমিক ঠিক মত প্রদান হচ্ছে না- এরকম অভিযোগের তদন্ত করার সময় এক গোয়েন্দা পুলিশ পার্ক ইন্সপেক্টরের ছদ্মবেশে ন্যায্য পারিশ্রমিক না প্রদান করা হলে সিটি ঠিকাদারদের বরাদ্দ বন্ধ করে দেবে এমন হুমকি দিলে ঠিকাদাররা তাকে ১৮৫০০ ডলার নগদ ঘুষ প্রদান করে। আর এ সময়ই তাদেরকে গ্রেফতার করা হয়।

খবরঃ সাপ্তাহিক ঠিকানা, মার্চ ৩০, ২০০৭।

Post Your Comments

All comments are subject to editorial review and decision.

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Free Membership. Join Now!