বিশেষ ট্রাইবিউনালে শেখ হাসিনার দুর্নীতির বিচার দাবী করেছে নিউইয়র্কের ভলান্টিয়ার্স অব আমেরিকান বাংলাদেশী
প্রবাসী বাংলাদেশীদের সামাজিক সংগঠন ভলান্টিয়ার্স অব আমেরিকান বাংলাদেশী নিউইয়র্ক ইউইসএ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির অভিযোগ এনে দ্রুত বিচাই আইনে বিশেষ ট্রাইবিউনালে তার বিচার দাবী করে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডঃ ফখরুউদ্দিন আহমদ, আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ব্যারিষ্টার মইনুল হোসেন এবং দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান লেঃ জেনারেল (অবঃ) হাসান মশহুদ চৌধুরী বরাবর আবেদন করেছে। সংগঠনের প্রেসিডেন্ট আবুল হাসেম বুলবুল ও মেম্বার সেক্রেটারী কাজী সাখাওয়াত হোসেন আজম এক লিখিত পত্রে এ আবেদন জানিয়েছেন।
খবরঃ সাপ্তাহিক বাংলাদেশ, মার্চ ২৪, ২০০৭।
Evergreen Bangla Community
Post Your Comments