২৫ মার্চ শিকাগোতে বাংলাদেশ ডে প্যারেড বাতিল
শিকাগোর বাংলাদেশ কম্যুনিটির ঐতিহ্য ও অহংকারের প্রতীক বাংলাদেশের স্বাধীন্তা দিবস পালনের মহত্ আয়োজন ‘বর্ণাঢ্য বাংলাদেশ ডে প্যারেড’ একটি কুচক্রীমহলের কারণে বাতিল করা হয়েছে। চক্রের বিরুদ্ধে কম্যুনিটি থেকে সিটিতে ক্রিমিনাল ইনভেস্টিগেশনের দাবি জানানো হয়েছে। উল্লেখ্য, দলমত নির্বিশেষে ২০০৭ সালের প্যারেড সম্মিলিতভাবে পালন করার জন্য ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছিল এবং সব আয়োজন সম্পূর্ণ হয়েছিল। সেই মুহূর্তে একটি গোষ্ঠী আড়াল থেকে তাদের কিছু ক্যাডারদের পাঠিয়ে সিটিতে জানিয়ে দেয় যে কম্যুনিটিতে গন্ডগোল আছে তাই প্যারেড হবে না। শৃঙ্খলা ভঙ্গের আশংকায় সাথে সাথে সিটি পারমিট বাতিল করে দেয়।
খবরঃ সাপ্তাহিক ঠিকানা, মার্চ ২৩, ২০০৭
Evergreen Bangla Community


Post Your Comments