পুরনো ডিপোর্টেশনের কারণে বাংলাদেশী গ্রেফতার
পুরনো ডিপোর্টেশনের কারণে আটলান্টিক সিটি থেকে আরেকজন বাংলাদেশীকে গ্রেফতার করা হয়েছে। তার স্ত্রী এবং সন্তানেরা যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেয়েছেন এবং তিনি নিজেও গ্রীণকার্ডধারী। কিন্তু রাজনৈতিক আশ্রয় প্রার্থনার একটি আবেদন নাকচ হয়ে তার বিরুদ্ধে ডিপোর্টেশনের নির্দেশ জারী হয়। সে নির্দেশের ব্যাপারে এতদিন কোন পদক্ষেপ নেননি তিনি। অন্য প্রোগ্রামে গ্রীণকার্ডের আবেদন করেছিলেন। জানা গেছে, নোয়াখালী অঞ্চলের এই বাংলাদেশীর মুক্তির ব্যাপারে নিউইয়র্কস্থ নোয়াখালী সমিতির কয়েকজন কর্মকর্তা চেষ্টা চালাচ্ছেন।
এটর্নীরা পরামর্শ দিয়েছেন পুরনো ডিপোর্টেশনের ব্যাপারটিকে অবহেলা না করে গ্রেফতার হওয়ার আগেই পদক্ষেপ গ্রহণের জন্য।
খবরঃ সাপ্তাহিক ঠিকানা, ফেব্রুয়ারী ১৬, ২০০৭।
Evergreen Bangla Community


Post Your Comments