দাম্প্যত্য কহলের করুণ পরিনতিঃ স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

অভিবাবকদের পছন্দে বিয়ের ৬ বছর পর স্ত্রী কর্তৃক তালাককে কোনভাবেই সহ্য করতে পারছিলেন না রানা আহম্মেদ (২৯)। একেবারে ভেঙ্গে পড়েছিলেন তিনি। শত চেষ্টা করেও যখন স্ত্রী তাহমিনাকে (২৭) ঘরে ফিরিয়ে আনতে ব্যর্থ হন তখনই রানার মধ্যে হিংস্রতা চরম আকার ধারণ করে। অবশেষে ২ ফেব্রুয়ারী রাতে প্রথমে স্ত্রীকে বেদম প্রহার করেন রানা এবং পরে গ্যাসোলিন ঢেলে তাকে অগ্নিসংযোগ করার পর নিজের গায়েও একইভাবে আগুন ধরিয়ে দুজনের কলহময় দাম্পত্য জীবনের চির অবসান ঘটিয়েছেন। রানা বিক্রমপুরের সন্তান। ঘটনাটি ঘটেছে ফ্লোরিডায়।

খবরঃ সাপ্তাহিক ঠিকানা, ফেব্রুয়ারী ০৯, ২০০৭

Post Your Comments

All comments are subject to editorial review and decision.

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Free Membership. Join Now!