গ্রীণকার্ড থাকা সত্ত্বেও ডিপোর্ট হচ্ছেন এক বাংলাদেশী
না বুঝে দোষ স্বীকার করে মিশিগানের এক বাংলাদেশী গ্রীণকার্ড থাকা সত্ত্বেও ডিপোর্ট হচ্ছেন। এ অবস্থায় তার স্ত্রী এবং সন্তানেরা অবর্ণনীয় দুর্দশার আশংকা করছেন। জানা গেছে, মামুলি একটি মামলায় ডেট্রয়েট সংলগ্ন হ্যামট্রামিক সিটির অধিবাসী মিঃ আহম্মেদ (৫০) গ্রেফতার হয়েছিলেন ২০০১ সালে। সেই মামলাটি ছিল মিসডিমনার চার্জের। এ জন্য তিনি সেটিকে পাত্তা না দিয়ে সরকারী এক আইনজীবীর পরামর্শে দোষ স্বীকার করে প্রবেশন নিয়েছিলেন। তিনি ভেবেছিলেন ঘটনাটি এখানেই শেষ। কিন্তু ফাইল থেকে থাকেনি। ৯/১১ এর পরিপ্রেক্ষিতে ফাইলটি ত্বরান্বিত হয়েছে। পরে ইমিগ্রেশন বিভাগ থেকে নোটিশ পেয়েও হাজিরা দেননি এবং তার বিরুদ্ধে ডিপোর্টেশনের নির্দেশ জারি হয়।
উত্সঃ সাপ্তাহিক ঠিকানা, ফেব্রুয়ারী ০৯, ২০০৭
Evergreen Bangla Community


Post Your Comments