প্রবাসীদের সমস্যার কথা উপদেষ্টাকে জানালেন বিএনপি নেতা সম্রাট
নিউইয়র্ক রুটে পুনরায় বিমান চালু, প্রবাসীদের ভোটাধিকার ও জাতীয় সংসদে প্রবাসীদের জন্য কোটা সংরক্ষণ, রাজউকের প্লটপ্রাপ্তদের মধ্যে যারা ইতিমধ্যেই কিস্তি পরিশোধ সম্পন্ন করেছেন তাদের রেজিষ্ট্রেশন প্রক্রিয়া নিউইয়র্কে করা, প্রবাসীদের সহায়-সম্পদ বেদখলকারীদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণের আহ্বান সংবলিত একটি দাবিনামা পেশ করা হয়েছে প্রবাসী কল্যাণ ও পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ডঃ ইফতেখার আহম্মেদ চৌধুরীর কাছে। এ দাবিনামা পেশ করেছেন প্রবাসীদের পক্ষে যুক্তরাষ্ট বিএনপির সভাপতি আব্দুল লতিফ সম্রাট।
খবরঃ সাপ্তাহিক ঠিকানা, ফেব্রুয়ারী ০২, ২০০৭
Evergreen Bangla Community
Post Your Comments