কানাডার ভ্যাঙ্কুবারে শহীদ মিনার নির্মাণের অনুমতি
কানাডার বৃটিশ কলম্বিয়া প্রদেশের বৃহত্তর ভ্যঙ্কুবারে সারি সিটি প্রশাসন 'শহীদ মিনার' নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন। সিটি প্রশাসন শীঘ্রই এ জন্য একটি জায়গা নির্দিষ্ট করবে। এই শহীদ মিনার তৈরীর জন্য অর্থ সংগ্রহ করছে সারা সিটিতে বসবাসরত বাংলাদেশী এবং অন্য ভাষাভাষীর লোকজন। খবরটি দিয়েছেন ২১ ফেব্রুয়ারীকে আন্তর্জাতিক মাতৃভাষায় পরিণত করার অন্যতম রূপকার 'দ্য মাদার ল্যাঙ্গুয়েজ লাভার্স অফ দ্য ওয়ার্ল্ড'-এর কর্মকর্তা রফিকুল ইসলাম। উল্লেখ্য যে, রফিকুল ইসলাম এবং আব্দুস সালাম নামক দুই বাংলাদেশী-কানাডীয় সর্বপ্রথম প্রস্তাবটি পেশ করেছিলেন জাতিসংঘে। এরপর বাংলাদেশের তদানিন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে শিক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিক ভাবে প্রস্তাবটি ইউনেস্কেতে প্রেরণ করেছিল।
খবরঃ সাপ্তাহিক ঠিকানা, ফেব্রুয়ারী ০২, ২০০৭
Evergreen Bangla Community


Post Your Comments