ঘুষ না দেয়ার বিটিভি ওয়ার্ল্ডের সম্প্রচার বন্ধ

৫০ লাখ টাকা ঘুষ না দেয়ায় কানাডা ও আমেরিকার দর্শকরা বিটিভি ওয়ার্ল্ড দেখার সুযোগ হারালেন। বছর দেড়েক আগে থেকে গ্লোবকাস্ট কোম্পানীর মাধ্যমে উত্তর আমেরিকার দর্শকরা বিটিভি ওয়ার্ল্ড বিনামূল্যে দেখে আসছিলেন। কিন্তু চলতি মাসের প্রথম সপ্তাহ থেকে সেটি আর দেখা যাচ্ছে না। এ প্রসঙ্গে লসএঞ্জেলেসস্থ ওসমানী এন্টারপ্রাইজের প্রেসিডেন্ট সাইফুল রহমান ওসমানী জিতু ১৪ জানুয়ারী আতূত এক সংবাদ সন্মেলনে বলেছেন, উত্তর আমেরিকায় বিটিভি ওয়ার্ল্ড সম্প্রচারের জন্যে বাংলাদেশের তথ্য মন্ত্রণালয় টেন্ডার আহ্বান করেছিল। সে টেন্ডারে সর্বনিম্ন দর পাওয়া গিয়েছিল মাসিক ৬০ হাজার ডলারের। সে অনুযায়ী ওসমানী এন্টারপ্রাইজ বিটিভি ওয়ার্ল্ডের অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের জন্য গ্লোবকাস্ট কোম্পনীর সাথে আলোচনা করে। আলোচনার পর গ্লোবকাস্ট উল্লেখ করে যে তারা বিনামূল্যে তাদের টার্মিনাল ব্যবহার কর‌তে দেবে, তবে বাংলাদেশ সরকারকে এ ব্যাপারে একটি ছাড়পত্র দিতে হবে।

জনাব জিতু বলেন যে এ ধরনের ছাড়পত্রের জন্য তিনি ঢাকা গিয়েছিলেন। কিন্তু ৫০ লাখ টাকা ঘুষ না দেয়ায় তা মেলেনি। সেই সাথে প্রবাসী আমেরিকান বাংলাদেশীরাও বিটিভি ওয়ার্ল্ড দেখা থেকে বঞ্চিত হলেন।

উত্সঃ সাপ্তাহিক ঠিকানা, জানুয়ারী ১৯, ২০০৭

Post Your Comments

All comments are subject to editorial review and decision.

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Free Membership. Join Now!