গত বছর ৮৬৪ জন বাংলাদেশীকে কূটনৈতিক ভিসা দিয়েছে আমেরিকা
গত বছর ৮৬৪ জন বাংলাদেশীকে কূটনৈতিক ইস্যু করেছে স্টেট ডিপার্টমেন্ট। এ তথ্য প্রকাশের পর কম্যুনিটিতে প্রশ্ন উঠেছে। অনেকেই জানতে চেয়েছেন এ ভিসাগুলো আসলে কাদের ভাগ্যে জুটেছে। এতগুলো ভিসা কি কারনে নেয়া হয়েছে- এ প্রশ্নও অনেকের। কেননা গত বছর জাতিসংঘের সাধারণ পরিষদে যোগদানের জন্য প্রধানমন্ত্রী খালেদা জিয়াও আসেননি নিউইয়র্কে। ওয়াশিংটন ডিসি, লসএঞ্জেলেস বা নিউইয়র্কে অবস্হিত কন্স্যুলেটেও তেমন কেউ এসেছেন বলে জানা যায়নি। জাতিসংঘের অধিবেশন এবং স্টেট ডিপার্টমেন্টের নিজস্ব কিছু কর্মসূচীর আমন্ত্রণেও এত অধিক সংখ্যক বাংলাদেশী আমেরিকায় এসেছেন বলে কূটনীতকরা মনে করেন না। জাতিসংঘ মিশনের জন্যও বাড়তি কোন ভিসার প্রয়োজন হয়নি গত বছর। তাহলে কী কারণে নেয়া হয়েছে ৮৬৪টি ভিসা। প্রবাসীরা এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রনালয়ের দৃষ্টি আকর্ষণ করেছেন।
সূত্রঃ সাপ্তাহিক ঠিকানা, জানুয়ারী ১২, ২০০৭।
Evergreen Bangla Community
Post Your Comments