ক্রেডিট কার্ড জালিয়াতিঃ যুবতীসহ ৪ বাংলাদেশী যুবক গ্রেফতার

ক্রেডিট কার্ড ও স্টেট আইডি কার্ড জালিয়াতির সংঘবদ্ধ একটি চক্রের ৬ সদস্যকে কুইন্স নিউইয়র্কের পুলিশ গ্রেফতার করা করেছে। এদের মধ্যে ১৯ বছর বয়সী যুবতীসহ বাংলাদেশী আছে ৪ জন। অপর দু’জন ঘানার ইমিগ্রান্ট। নভেম্বরের ৭ তারিখ থেকে ৫ জানুয়ারীর মধ্যে এদের গ্রেফতার করা হয়। গত বছরের জুলাই থেকে অক্টোবরের মধ্যে তারা ক্রেডিট কার্ডগুলো চার্জ করেছে।

লিজা জান্নাতুল (১৯) ছাড়া অন্য সকলকেই মোটা অংকের বন্ডে জামিন প্রদান করা হয়েছে। লিজা জান্নাতুলকে কোন ধরনের বন্ড ছাড়াই জামিন প্রদান করা হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী কুইন্সের উডহেভেন এলাকার আটলান্টিক এভিনিউতে অবস্থিত ক্রিস্টফার মটর্স এবং পাশের আরেকটি স্টোর থেকে অন্যের ক্রেডিট কার্ডে গাড়ি ক্রয়ের জন্য গত বছরের ৭ নভেম্বর গ্রেফতার করা হয়েছে বাংলাদেশী মোস্তফা চৌধুরী (১৮), মোহাম্মদ মাসুম (১৮), মোহাম্মদ আলী (২০) এবং ঘানার দ্বিপ মোহাম্মদ (২১) ও মোহাম্মদ আলী বাপ্পী (১৮)। বাংলাদেশী লিজা জান্নাতুল গ্রেফতার হয়েছে এ বছর জানুয়ারীর ৫ তারিখে।

সুত্রঃ সাপ্তাহিক ঠিকানা, জানুয়ারী ১২, ২০০৭।

Post Your Comments

All comments are subject to editorial review and decision.

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Free Membership. Join Now!