গত বছর গ্রীণকার্ড নিয়ে ১১৪৮৭ বাংলাদেশী আমেরিকায় এসেছেন
গত বছর গ্রীণকার্ড নিয়ে মোট ১১৪৮৭ বাংলাদেশী আমেরিকায় এসেছেন এবং ৫৫০৩ জন গ্রহণ করেছেন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব। গত ১০ বছরে নাগরিকত্ব গ্রহণকারী বাংলাদেশী-আমেরিকানের সংখ্যা ৪০৭৯৭ জন। অপরদিকে বৈধ ভাবে বসবাসরত বাংলাদেশীদের সংখ্যা ৩ লাখেরও বেশী। বৈধতার প্রক্রিয়ায় আছে আরো প্রায় লক্ষাধিক বাংলাদেশী। এছাড়া অবৈধ ভাবে বসবাসরত বাংলাদেশীদের সংখ্যাও লক্ষাধিক হবে বলে কম্যুনিটির বিভিন্ন সূত্রে জানা গেছে।
উত্সঃ সাপ্তাহিক ঠিকানা, জানুয়ারী ০৫, ২০০৭
Evergreen Bangla Community
Post Your Comments