বউ পিটিয়ে হাজতে গেলেন মুজিবর রহমান
স্ত্রীকে বেধড়ক প্রহারের দায়ে গ্রেফতার হয়েছিলেন মুজিবর রহমান (৫২)। ব্রুকলীনের বেলমন্ট এভিনিউ’র উপর ৪৬৯ পাইন স্ট্রীট এপার্টমেন্টে ২৭ ডিসেম্বর সকাল পৌনে ১০টায় ভেক্যুয়াম ক্লিনার দিয়ে তিনি স্ত্রীকে আঘাত করেন। এর ফলে স্ত্রীর হাত এবং পায়ে রক্তপাত হয়। এ দৃশ্য সহ্য করতে না পেরে মুজিবর রহমানের ২১,১৭ এবং ১১ বছরের ৩ সন্তান সম্মিলিতভাবে পুলিশকে ফোন করে। পুলিশ এসে মুজিবরের রক্তাক্ত স্ত্রীকে হাসপাতালে নেয় এবং মুজিবরকে গ্রেফতার করে।
উত্সঃ সাপ্তাহিক ঠিকানা, জানুয়ারী ০৫, ২০০৭
Evergreen Bangla Community
Post Your Comments