নিউইয়র্কে ট্যাক্সিতে টিভিঃ যাত্রীরা গন্তব্যের নির্দেশনা পাবেন
বিশ্বের রাজধানী নিউইয়র্ক সিটিতে ট্যাক্সি প্যাসেঞ্জাররা এখন থেকে টিভি দেখতে পারবেন সীটে বসেই। জানতে পারবেন গন্তব্যে পৌঁছতে কোন সমস্যা আছে কিনা, কত মিনিট লাগবে, আবহাওয়া কেমন, অথবা বিনোদনমূলক ছবি বা সর্বশেষ সংবাদ। সোমবার ডিসেম্বর ১৮ থেকে চালু হওয়া এই পদ্ধিতির সাথে চালু হয়েছে ক্রেডিট কার্ড টার্মিনাল অর্থাত্ ভাড়া পরিশোধ করা যাবে ক্রেডিট কার্ডে। এ জন্য বসানো হয়েছে জিপিএস। প্রথম পর্যায়ে ২০০ ট্যাক্সি নামানো হয়েছে। আগামী ১ বছরের মধ্যে ১৩০০০ ট্যাক্সির সবকটিতেই এ ব্যবস্থা চালু করা হবে।
শিকাগো, সানফ্রান্সিকো, লাসভেগাস সিটিতে অনেক আগেই ট্যাক্সি যাত্রীরা ক্রেডিট কার্ডে ভাড়া পরশোধ করার সুযোগ পেয়েছেন। নিউইয়র্ক সিটিতে এ সুবিধা দেরীতে হলেও টিভি দেখার সুবিধাটা সবার আগে হচ্চে।
[সূত্রঃ সাপ্তাহিক ঠিকানা, ডিসেম্বর ২২, ২০০৬]
Evergreen Bangla Community
Post Your Comments