এফবিআই পরিচয়ে বাংলাদেশীদের অর্থ হাতিয়ে নেয়ার দায়ে গ্রেফতার ১১
হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের কর্মকর্তা পরিচয় দিয়ে গত কয়েক মাসে অসংখ্য বাংলাদেশী, পাকিস্তানী এবং ভারতীয় ইমিগ্রান্টদের বিপুর অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে কুইন্স এবং বস্টন থেকে সংঘবদ্ধ একটি প্রতারক চক্রের ১১ জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এই চক্রটি প্রায় ১ মিলিয়ন ডলার হাতিয়ে নিয়েছে বলে জানা গেছে। নিউইয়র্ক সিটি পুলিশের ডেপুটি চীফকেও তারা ফাঁদে ফেলতে চেয়েছিল। এ সমইয়েই তাদের গ্রেফতার করা সম্ভব হয়।
[সূত্রঃ সাপ্তাহিক ঠিকানা। ডিসেম্বর ২২, ২০০৬]
Evergreen Bangla Community


Post Your Comments