লোকসানের অজুহাতে বিমান বন্ধঃ চুটিয়ে ব্যবসা করছে আমিরাত-কুয়েত-ইত্তেহাদ
১৩ বছর পর চাকরি হারালেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিউইয়র্কস্থ কান্ট্রি ম্যানেজার অফিসের ৫ কর্মকর্তা এবং জে.এফ.কে এয়ারপোর্টের আরো ৩ জন। ২৯ ডিসেম্বর হচ্ছে এই ৮ জনের চাকরির শেষ দিন। এর পর মাসিক ৭০০০ ডলারের ভাড়ার অফিসটিও ছেড়ে দেয়ার পরিকল্পনা নেয়া হয়েছে।
মার্চের পর জে.এফ.কে এয়ারপোর্টে প্রবেশের সময় বিভিন্ন বোর্ডে ‘বাংলাদেশ বিমান’ লেখাটি চোখে পড়বে কিনা সেটা এখন প্রশ্ন হয়ে দেখা দিয়েছেন। মার্চ পর্যন্ত স্লটটির বরাদ্দ বিমানের নামে রয়েছে। এরপর কর্তৃপক্ষ সেটা সংরক্ষণ করবে বলে মনে করছেন না কেউই। তার মানে বাংলাদেশের নাম-নিশানা মুছে যাবে জে.এফ.কে এয়ারপোর্টে থেকে।
বিমানের ফ্লাইট বন্ধ করার প্রধান অজুহাত দেখানো হয় আর্থিক লোকসাঙ্কে। অথচ ঢাকা পর্যন্ত যাতায়াতকারী যাত্রীদেরকে চাহিদানুযায়ী টিকিট দিতে পারছেনা কুয়েত, আমিরাত এবং ইত্তেহাদ এয়ারলাইন্স। এ তিনিটি কি তা হলে লোকসানে ব্যবসা চালাচ্ছে- এ প্রশ্ন প্রবাসীদের।
[সূত্রঃ সাপ্তাহিক ঠিকানা, ডিসেম্বর ১৫, ২০০৬]
Evergreen Bangla Community
Post Your Comments