বস্টনে ব্যাপক ধরপাকড়, আরো ২ বাংলাদেশী গ্রেফতার
বস্টনে অবৈধ নাগরিকদের ধরপাকড় ইদানিংকালে ব্যাপক তত্পরতা চলছে। স্থানীয় সংবাদে বা পত্রিকা খুললেই গ্রেফতারের খবর, ডিপোর্টেশন ইত্যাদি খবরগুলো খুব জোরালোভাবে প্রকাশিত হচ্ছে। ধরপাকড় মুসলিম সম্প্রদায়েই হচ্ছে বেশী। সাম্প্রতিককালে বস্টনে দুটি মসজিদের দু’জন ইমাম গ্রেফতার এবং পরে জামিনে ছাড়া পাওয়ার ঘটনাটি ছিল চমকপ্রদ। উক্ত সংবাদ মিডিয়াতে খুব ফলাও করে প্রচার করা হচ্ছে।
কয়েক সপ্তাহ আগে বাংলাদেশ এসোসিয়েশন অব নিউ ইংল্যান্ড (বেইন)-এর সাবেক ট্রেজারার ও নিউইংল্যান্ড আওয়ামী লীগ শাখার সাংগঠনিক সম্পাদক শফিউল আলম-এর গ্রেফতার কম্যুনিটিতে দারুন চাঞ্চল্য এবং কিছু কিছু ক্ষেত্রে শংকা এবং ভীতির সৃষ্টি করেছে। তিনি তার বাসগৃহ থেকে আই.এন.এস কর্তৃক গ্রেফতার হন। তার উপর ডিপোর্টেশন সহ ওয়ারেন্ট ইস্যুও জারী ছিল। তাছাড়া কয়েকটা জালিয়াতি কেসের আসামি থাকা সত্ত্বেও কোর্টে হাজির হতে অপারগ ছিলেন বা ইচ্ছাকৃত ভাবে কোর্টে হাজিরা দেননি। তাছারা তার ব্যবসাটিও ছিল অবৈধ। তবে হঠাত্ শফির এভাবে গ্রেফতারে কম্যুনিটির জনগনকে বেশ হতবাক ও বিস্মিত করেছে। অনেকের ধারনা কেউ বা কারা হয়তো ইমিগ্রেশনে তার ব্যাপারে রিপোর্ট করেছে।
Evergreen Bangla Community


Post Your Comments