নিউইয়র্কের শো টাইম মিউজিকের আলমগীর খানের ৩০ দিনের জেল

জোরপূর্বক ১৪ বছর বয়েসী কিশোরীর নিতম্বে হাত দেয়ার মামলায় দোষ স্বীকার করলেন নিউইয়র্কের শো টাইম মিউজিক এন্ড প্লে’র কর্ণধার আলমগীর খান আলম (৪১)। এ জন্য তাকে ৩০ দিনের কারাদন্ড প্রদান করেছেন কুইন্স ক্রিমিনাল কোর্টের জর্জ। ১ ডিসেম্বর এ রায় প্রদান করা হয়েছে। মামলার বিবরনে জানা গেছে, ২৭ নভেম্বর বিকেল ৪টা থেকে ৪টা ১২ মিনিটের মধ্যে ৭ নম্বর ট্রেনে ৭৪ স্ট্রীট রুজভেল্ট এভিনিউ থেকে ৫২ স্ট্রীটে যাবার সময় উদ্দেশ্য প্রণোদিতভাবে  আলমগীর খান আলম ঐ কিশোরীর পিছনে দাঁড়ান এবং তার নিতম্বে হাত দেন। কিশোরীটি জায়গা বদল করলেও তাকে অনুসরন করেন তিনি। এমনকি কিশোরী ট্রেন থেকে নামার সময়ও তিনি একই কাজ করেন।

আলমগীর খান আলম দন্ড ভোগের পর তার ইমিগ্রেশন স্ট্যাটাস সম্পর্কে জানতে চাইতে পারে আদালত। উল্লেক্ষ্য, এধরনের কুকর্মের জন্য ইতঃমধ্যে ৩ জন বাংলাদেশীকে আমেরিকা থেকে বহিস্কার করা হয়েছে।

সূত্রঃ সাপ্তাহিক ঠিকানা, ২০০৬.১২.০৮

Post Your Comments

All comments are subject to editorial review and decision.

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Free Membership. Join Now!