ইমিগ্রেশন জালিয়াতির চাঞ্চল্যকর মামলার রায়ঃ এটর্নী মোহাম্মদ আলমগীরের ৪০ মাসের জেল ও জরিমানা
আইনজীবী কর্তৃক ফেডারেল প্রশাসন ও ইমিগ্রেশন কর্তৃপক্ষের সাথে প্রতারণা এবং গ্রীণকার্ড বানিয়ে দেয়ার অঙ্গিকারে শতাধিক বাংলাদেশীর কাছে ২০ লক্ষাধিক ডলার হাতিয়ে নেয়ার চাঞ্চল্যকর মামলার রায়ে বাংলাদেশী এটর্নী মোহাম্মদ আলমগীরকে ৩বছর ৪মাসের জেল এবং এই দন্ডভোগের পর আরো ৩বছর কর্তৃপক্ষের মনিটরিংয়ে থাকার নির্দেশ প্রদান করা হয়েছে। ওয়াশিংটন ডিসির ইউএস ডিস্ট্রিক্ট কোর্টের মাননীয় জজ ইমেট জি সুলিভান ২১ নভেম্বর এ রায় প্রদান করেছেন। প্রতারণা, জালিয়াতি এবং অর্থ পাচার সম্পর্কিত অসংখ্য অভিযোগের দোষ স্বীকারের শর্ত হিসাবে আত্মসাত্কৃত ২০ লাখ ডলারের ৬ লাখ ৮২ হাজার ৪০৭ ডলার ২৭ সেন্ট ইতিমধ্যেই সরকারী কোষাগারে জমা দিয়েছেন। অবশিষ্ট অর্থ শাস্তি ভোগের সময়েই পরিশোধ করতে হবে। নইলে তার স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেয়া হয়েছে।
উত্সঃ সাপ্তাহিক ঠিকানা, ২০০৬.১২.০১
Evergreen Bangla Community
Post Your Comments