মিশিগানে কৃষ্ণাঙ্গ দুর্বৃত্তের হাতে বাংলাদেশী ইঞ্জিনিয়ার খুন
কৃষ্ণাঙ্গ দুর্বৃত্তের ধারালো রাম দায়ের উপর্যুপরি কোপে খুন হলেন বাংলাদেশী ইঞ্জিনিয়ার মোঃ মাসুদুজ্জামান (৪৯)। ডেট্রয়েটে বাংলাদেশী অধ্যুষিত হ্যামট্রমিক সিটির একটি লন্ড্রীতে কর্মরত অবস্থায় ১৬ লভেম্বর রাতে এহেন আক্রমণে মারাত্মকভাবে আহত ইঞ্জিনিয়ার মাসুদকে নিকটস্থ সাইনাইগ্রেস হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ৯০ ঘন্টা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার পর ২০ নভেম্বর সোমবার বিকেল ৪টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
টাঙ্গাইলের সন্তান মাসুদুজ্জামান বুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং পাশের পর ইমিগ্রান্ট হয়ে কানাডায় এসেছিলেন। সেখানে এম.এস করে এক বছর আগে সপরিবারে মিশিগানে এসেছিলেন পি.এইচ.ডি করার জন্য।
Evergreen Bangla Community


Post Your Comments