জাল কাগজে গ্রীণকার্ড, মামলায় রিনোতে ২ বাংলাদেশীর জেল
জাল কাগজে গ্রীণকার্ড পাইয়ে দেয়ার মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নেয়া এবং ইমিগ্রেশন বিভগের সাথে প্রতারণা মামলায় নাভাদা স্টেটের রিনোতে বাংলাদেশী শাহাবুদ্দিন চিশতী হিরুকে ১৫ মাস (৯মাস প্রিজন ক্যাম্প এবং ৬মাস হাফওয়ে হাইজে) এবং মোহাম্মদ মোশারফকে ১৪মাস (৭মাস প্রিজন ক্যাম্প এবং ৭মাস হাফওয়ে হাইজে) দন্ড দেয়া হয়েছে। গত ৩ নভেম্বর নাভাদা ফেডারেল কোর্ট এ রায় ঘোষণার সাথে সাথে রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছে। আপিলে বলা হয়েছে রায়টি সঠিক হয়নি। যাদের সাক্ষের পরিপেক্ষিতে এ শাস্তি প্রদান করা হয়েছে তারা ৭জনই ভূয়া নাম ধারণ করে আমেরিকায় অবস্থান করছেন। এখন এদের আমেরিকান স্বপ্ন বিপন্ন হবার আশংকা করেছেন অনেকে। একারনে এই মামলার রায়ের ব্যাপারে অনেকের কৌতুহল থাকলেও এখন তা ভিন্ন দিকে মোড় নিচ্ছে। জানা গেছে শাহাবুদ্দিন চিশতি হচ্ছেন রিনোতে বাংলাদেশ সোসাইটির সভপতি এবং মোহাম্মদ মোশারফ হচ্ছেন নেসা মার্কেট নামক একটি দোকানের মালিক।
উত্সঃ সাপ্তাহিক ঠিকানা, ২০০৬.১১.১৭
Evergreen Bangla Community


Post Your Comments