বাংলাদেশী মহিলাকে ধর্ষণের মামলায় বুলু এখন শ্রীঘরে
ধর্ষণ মামলায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটস এলাকার এক বাংলাদেশীকে পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ব্যক্তিটি নিজেকে আউয়াল চৌধুরী বুলু হিসাবে পরিচয় দিতেন। কিন্তু গ্রেফতারের পর দেখা যায় তার আরো নাম রয়েছে। তার একটি হলো মোহাম্মদ জেড আহমেদ। ২৪ অক্টোবর কুইন্সের ৬৬-০৮ অস্টিন স্ট্রীটে বিকেল ৪টা থেকে ৫টার মধ্যে এ ঘটনা ঘটে। ধর্ষিতা পুলিশ কল করার পর পরই তাকে মোহাম্মদ জেড আহমেদকে গ্রেফতার করা হয়। পরে বেরিয়ে এসেছে তার আরো অপরাধের ইতিহাস। তিনি ডিভি লটারীর কাগজ জালিয়াতির কারণে একবার গ্রেফতার হয়ে যুক্তরাষ্ট্র থেকে বহিস্কৃত হয়েছিলেন। পরে আবার ভিন্ন নামে আমেরিকায় প্রবেশ করেছিলেন।
এতদিন বাংলাদেশী কম্যুনিটির কলঙ্কগুলো ছিলো ডিভি লটারীর কাগজ জালিয়াতি, ভিন্ন নামে আমেরিকায় প্রবেশ, ক্রেডিট কার্ড জালিয়াতি, প্রতারণা, ইমিগ্রেশনের কাগজ জাল, অন্যের অর্থ আত্মসাত্, ধাক্কা ব্যবসাসী, ট্যাক্স ফাঁকি, হুন্ডি, বেআইনী অস্ত্র বহন, গার্লফ্রেন্ড হত্যা, গার্লফ্রেন্ডকে হত্যার উদ্দেশ্য নির্যাতন, গৃহকর্মীকে নির্যাতন এবং জেল-জরিমানা। সেই সাথে এবার নতুন যুক্ত হলো ধর্ষণের মামলা।
উত্সঃ সাপ্তাহিক ঠিকানা, ২০০৬.১১.০৩
Evergreen Bangla Community
Post Your Comments