ব্রুকলীনে জুয়ার আসরে মারপিট- একজন গুরুতর আহত, আরেকজন গ্রেফতার

নিউইয়র্ক সিটির ব্রুকলীনের চার্চ-ম্যাকডোনাল্ড এলাকায় জুয়ার আসর থেকে আবার রক্তপাতের ঘটনা ঘটেছে। এক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে মুমূর্ষাবস্থায় এবং আরেক ব্যক্তি আত্মসমর্থণ করেছেন নিকটস্থ পুলিশ প্রেসিঙ্কটে। গ্রোসারীর নিচে বেআইনীভাবে জুয়ার আসর থকে এ ধরনের মারপিটের ঘটনা প্রায়ই ঘটছে বলে জানা যায়। বছরখানেক আগে এই এলাকার একটি ক্লাব থেকে ২৯ বাংলাদেশীকে কোমড়ে দড়ি বেঁধে হাজতে নেয়ার পরও অবৈধভাবে জুয়ার আসর বন্ধ হয়নি বলে গুরুতর অভিযোগ পাওয়া গেছে।

সোমবার ৩০ অক্টোবর ভোর রাত ৩টায় ৪ জুয়ারির মধ্যে ঝগড়া বাধে। এরপর সে বিরোধ জুয়ার আসর থেকে রাস্তায় বিস্তৃত হয়। এতে চট্টগ্রামের রাউজান একাকার শাহ আলম (৩৫) নামক এক ব্যক্তি সন্দ্বীপের হরিসপুরের সেলিম উল্লাহ খান (৫০) কে বেদম প্রহার করেন বলে অভিযোগ করা হয়েছে। তিনি মাথায় প্রচন্ড আঘাত পাওয়া অবস্থায় লুথারেন হাসপাতালে ভর্তি হয়েছেন। ৪৮ ঘন্টায়ও তার জ্ঞান ফেরেনি। এদিকে ওইদিন সন্ধায় শাহ আলম পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।

উত্সঃ সাপ্তাহিক ঠিকানা, ২০০৬.১১.০৩ 

Post Your Comments

All comments are subject to editorial review and decision.

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Free Membership. Join Now!