কর্মরত অবস্থায় দুর্বৃত্তের গুলিতে খুন হলেন আরেক বাংলাদেশী
কর্মরত অবস্থায় গুলিবিদ্ধ হয়ে ফ্লোরিডার ওরল্যান্ডোর নিকটবর্তী লিজবার্গে মারা গেলেন অপু দাস (৩৫) নামক এক বাংলাদেশী। চট্টগ্রামের সাতকানিয়ার সন্তান অপু দাস আমেরিকায় এসেছিলেন মাত্র ৭ মাস আগে। ৭ মাসে কষ্টার্জিত অর্থের পুরোটাই তিনি দেশে পাঠিয়েছিলেন মা’র ওপেন হার্ট সার্জারীর জন্য।
জানা গেছে, ২৯ অক্টোবর ১০টার দিকে লিজবার্গের গ্রাফিন রোডে অবস্থিত টেইলার মার্কেটে কাজ করছিলেন অপু দাস। সাথে ছিলেন স্টোরের মালিক রাজিব কস্তোগীর। স্টোর বন্ধের উদ্যোগ নিচ্ছিলেন তারা। এমনি সময় মাথা ঢাকা জ্যাকেট এবং মুখোশ পরিহিত দু’জন স্টোরে প্রবেশ করে। পিস্তল উঁচিয়ে তারা নগদ যা আছে সব দিয়ে দিতে বলে। অর্থ নিয়ে চলে যাবার সময় একজনের গুলিতে অপু মারা যান। তিনি ছিলেন মা-বাবার একমাত্র পুত্র সন্তান। পুলিশ স্টোরের ভিডিও সংগ্রহ করেছে এবং দুর্বৃত্তদের গ্রেফতারের চেষ্টা করছে।
উত্সঃ সাপ্তাহিক ঠিকানা, ২০০৬.১১.০৩
Evergreen Bangla Community


Post Your Comments