দুর্বৃত্তের হামলায় আহত হওয়ার ১ বছর পর বাংলাদেশী ক্যাবী লস্করের মৃত্যু
দুর্বৃত্তের বেধড়ক পিটুনিতে গুরুতরভাবে আহত বাংলাদেশী ট্যাক্সি ড্রাইভার হুমায়ূন কবির লস্কর (৪৭) দীর্ঘ ১১ মাস পর গত ১৯ অক্টোবর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। অচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি করার পর তার আর জ্ঞান ফেরেনি। অচেতন অবস্থায়ই তিনি মারা গেলেন স্ত্রী, ২ কন্যা এবং ১ পুত্রসহ স্বজনদেরকে শোক-সাগরে ভাসিয়ে। নিউইয়র্ক সিটির কুইন্সে প্রবাসী লস্করের দেশের বাড়ি ছিল সিলেটের জাকিরগঞ্জ।
উত্সঃ সাপ্তাহিক ঠিকানা, ২০০৬.১০.২৯
Evergreen Bangla Community
Post Your Comments