৫ বছরে যুক্তরাষ্ট্র থেকে দুই সহস্রাধিক বাংলাদেশীকে বহিষ্কার

গত ৫ বছরে যুক্তরাষ্ট্র থেকে দুই সহস্রাধিক বাংলাদেশীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া আরো কয়েক শত বাংলাদেশী স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ত্যাগ করতে বাধ্য হয়েছেন সপরিবারে। এর ৯০% অবৈধ ইমিগ্র্যান্ট। অবশিষ্টরা গ্রীণকার্ডধারী ছিলেন কিন্তু বিভিন্ন অপকর্মে দোষী সাব্যস্ত হওয়ায় তাদেরকে ১৯৯৬ সালের আইন অনুযায়ী বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারের ফলে অনেক পরিবারে সংকট দেখা দিয়েছে। আমেরিকায় জন্মগ্রহণকারী ছেলে-মেয়েদের মা-বাবাকেও বহিষ্কার করা হয়েছে। ফলে অনেক শিশু অবর্ণনীয় দুর্দশায় নিপতিত হয়েছে।

উত্সঃ সাপ্তাহিক ঠিকানা, ২০০৬.১০.২৯

Post Your Comments

All comments are subject to editorial review and decision.

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Free Membership. Join Now!