আমেরিকার সর্বত্র একত্রে ঈফ উদযাপনঃ ১৮শতাধিক মসজিতে জামাত

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নিউইয়র্কসহ আমেরিকার সর্বত্র একত্রে ঈদুল-ফিতর পালিত হলো ধর্মীয় আমেজে। ২৩ অক্টোবর আমেরিকার ১৮ শতাধিক মসজিদেই (মাত্র কয়েকটি বাদে) ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে বিপুল উত্সাহ উদ্দীপনার সাথে। কোন কোন মসজিদে ৩/৪টি করে জামাত অনুষ্ঠিত হয়েছে। কয়েকটি এলাকায় হোটেলের বলরুম ভাড়া নিয়ে ঈদের নামাজে আদায় করেছেন মুসুল্লীরা। প্রতিটি জামাতেই উল্লেখযোগ্যসংখক নতুন প্রজন্মের অংশগ্রহণ পরিলক্ষিত হয়। নারী-পুরুষ পাশাপাশি দাঁড়িয়ে ঈদের নামাজ আদায়ের খবরও পাওয়া গেছে অনেক এলাকা থেকে। কোন কোন মসজিদে পৃথ্ক আয়োজনে বিপুল সংখ্যক মহিলা অংশ নিয়েছেন।

উত্সঃ সাপ্তাহিক ঠিকানা, ২০০৬.১০.২৭

Post Your Comments

All comments are subject to editorial review and decision.

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Free Membership. Join Now!