বাহরাইনি গৃহবধূকে হত্যার দায়ে ২ বাংলাদেশীর মৃত্যুদণ্ড
বাহরাইনের উচ্চ আদালত দুই বাংলাদেশীকে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দিয়েছেন। এর আগে আসামি পক্ষের আপিল সুপ্রিম ক্রিমিনাল আপিল কোর্ট খারিজ করে দিয়ে পূর্ববর্তী আদেশ বহাল রাখেন। এ আদেশ গত বুধবার উচ্চ আদালত দিলেও বাংলাদেশ দূতাবাস এখন পর্যন্ত কোন নোটিশ পায়নি বলে সংশ্লিষ্ট কর্মকর্তা জানান।
২০০৪ সালের ২০ নভেম্বর বাহরাইনি এক গৃহবধূ লতিফা আব্দুল্লাহ আব্দুল আজিজকে (৪৭) বাংলাদেশী যুবক হেলাল উদ্দিন (৩০) এবং জেসমিন আনোয়ার (২২) মিলিতভাবে হত্যা করে বাড়ির ছাদে লুকিয়ে রাখে। হত্যার পর তারা স্বর্ণালঙ্কার ও টাকাপয়সা আত্মসাত করে। হত্যাকাণ্ডের ৪৮ ঘন্টার মধ্যে পুলিশ তাদের গ্রেফতার করে। হেলালের বাড়ি সিলেটে আর জেসমিনের বাড়ি শরিয়তপুরে।
বাহরাইনে বাংলাদেশী রাষ্ট্রদূত রুহুল আমিন বলেন, গত এক বছরে এখানে ৩ হাজার বাংলাদেশীর কর্মসংস্থান হয়েছে। এখানে অধিকাংশই সুনামের সঙ্গে কাজ করছেন। তবে কিছু অপরাধ কর্মকাণ্ডের কারণে তাদের সুনাম নষ্ট হচ্ছে। উল্লেখ্য, গত পাঁচ বছরে বাহরাইনে পাঁচটি হত্যাকাণ্ড হয়। এর তিনটির সঙ্গেই বাংলাদেশী যুবকেরা জড়িত ছিল।
Evergreen Bangla Community


Post Your Comments