বাংলাদেশী শাহেদার ১৯০০০০ ডলার ক্ষতিপূরণ লাভ
বাংলাদেশী শাহেদা রহমান এটর্নী ব্রুশ ফিশারের মাধ্যমে ক্ষতিপূরণ মামলার এক লাখ ৯০ হাজার ডলার পেয়েছেন। এটর্নী ব্রুশ ফিশার এবং তার সহকারী জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি কামাল আহমেদ জানান, বিয়ানীবাজার নিবাসী শাহেদা রহমান বসবাস করতেন নিউইয়র্কের কুইন্স বুলেভার্ডের এক বাসায়। ২০০২ সালের একদিন তিনি অন্তঃসত্ত্বা অবস্থায় ঐ বিল্ডিং-এর এলিভেটর দিয়ে নিচে নামার সময় এলিভেটর হঠাত্ করে থেমে যায় এবং দরজা খুলে যায়। দরজা খুলে যাওয়ার সাথে সাথে তিনি নামতে গিয়ে মারাত্মক ভাবে আহত হন। কারণ এলিভেটরটি ঠিক জায়গায় না থেকে উপরে থেমে যায়। আহত হবার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এর পর মামলা দায়ের করেন। ২ বছর পর মামলার নিস্পত্তি হয়।
উত্সঃ সাপ্তাহিক ঠিকানা, ২০০৬.১০.২০
Evergreen Bangla Community
Post Your Comments