চাঁদ দেখা সাপেক্ষে ২২ অথবা ২৩ অক্টোবর ঈদ

পুরোপুরি বিভ্রন্তির মধ্যে রয়েছেন প্রবাসের ধর্মপ্রাণ মুসলমানরা, কারণ নিউইয়র্কসহ উত্তর আমেরিকার অধিকাংশ মসজিদের ইমামরা জানিয়েছেন পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপিত হবে আগামী ২২ অথবা ২৩ অক্টোবর। অন্যদিকে হিলাল কমিটি এক বিবৃতির মাধ্যমে জানিয়েছে, পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপিত হবে আগামী ২৩ অথবা ২৩ অক্টোবর। হিলাল কমিটির মতে যারা ২৩ তারিখে রোজা শুরু করেছেন তারা যদি ২৪ তারিখে ঈদ পালন করেন, তাহলে তাদের রোজা হবে ৩১টি। আবার যারা ২৪ তারিখে রোজা পালন শুরু করেছেন তারা কোন ভাবেই ২২ তারিখে ঈদ করতে পারবেন না। কারণ তাহলে তাদের রোজা হবে ২৮টি। ইসলাম ধর্মে ২৮ বা ৩১ রোজার কোন বিধান নেই- সেক্ষেত্রে সংকট দেখা দেবে। আর তারা যদি ২৩ তারিখে ঈদ করেন তাহলে তাদের রোজা হবে ২৯টি।

উল্লেক্ষ্য, নিউইয়র্কসহ উত্তর আমেরিকার মসজিদের ঈমাম ও মাওলানাদের বিভক্তি ও ইগোর কারণে দুইটি ভিন্ন দিনে মুসলমানেরা পবিত্র রমযান শুরু করেন। এবং সে থেকেই এখন এই বিপত্তির সূত্রপাত।

উত্সঃ সাপ্তাহিক ঠিকানা, ২০০৬.১০.২০

Post Your Comments

All comments are subject to editorial review and decision.

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Free Membership. Join Now!