যথাযথ মর্যাদায় প্রবাসেও শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত

প্রবাসেও হিন্দুদের প্রধান ধর্মীয় উত্সব দুর্গাপূজা উদযাপিত হলো মহাধূমধামে প্রাণের আমেজে ধর্মীয় উদ্দিপনায়। সকল বয়সী নারী-পুরুষের অংশগ্রহণে প্রতিটি পূজা মন্ডপ ছিলো পরিপূর্ণ। নিউইয়র্ক, জর্জিয়া, ক্যালিফোর্নিয়াসহ বিভিন্ন স্টেটে তিথি অনুসারে সেপ্টেম্বর-অক্টোবর উইকেন্ডে পূজার আয়োজন করা হয়। পূজা উপলক্ষে বিভিন্ন সংগঠন প্রকাশ করেছে স্মরণিকা।

হিন্দু সোসাইটির পূজা
হিন্দু সোসাইটি অব ইউএসএ-এর উদ্যোগে পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোত্সব পালন করা হয় নিউইয়র্কের উডসাইদস্থ সত্য নারায়ণ মন্দিরে। প্রতিদিন সকাল সাড়ে ১১টা থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত চলে পূজার অনুষ্ঠান। হিন্দু সোসাইটির পূজা উত্সবের সাংস্কৃতিক অনুষ্ঠানে ভক্তিমূলক গান পরিবেশন করেন ডঃ অনুপ ঘোষাল, রথীন্দ্রনাথ রায়, কাবেরী দাস, গণেশ বাউল, অসীম সেন গুপ্ত, রবি শঙ্কর ভট্টাচার্য, অমিত দে, সজল পাল, চন্দ্রা রায় এবং সবিতা দাস। পূজা মন্ডপে ভক্তদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে লোকজনের ভীড় ছিল উপচে পড়া।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের পূজা
নিউইয়র্কে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শারদীয় দুর্গোত্সব অনুষ্টিত হয় দিব্যধাম সেবাশ্রম মন্দিরে ২৯ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত মন্দির খোলা থাকে। এতে সুদূর কানেকটিকাট, নিউজার্সী, পেনসিলভেনিয়া থেকেও লোকসমাগম ঘটে। বেলা ১১টা থেকে অনুষ্ঠিত হয় প্রতিদিনের পুষ্পাঞ্জলী এবং সন্ধ্যারতি হয়েছে সন্ধ্যা ৬টা থেকে। ২৯ সেপ্টেম্বর শুক্রবার মহালয়ার প্রদর্শনী, শনিবার ডঃ অনুপ ঘোষালের একক সংগীতানুষ্ঠান, রোববার গার্গী চট্টোপাধ্যায়ের গীত-নৃত্যনাট্য, রথীন্দ্রনাথ রায় ও সঞ্জয় দে’র পরিবেশনা সবাই তন্ময় হয়ে উপভোগ করেন। প্রতিদিনই প্রসাদ বিতরণ করা হয়।

বাংলাদেশ পূজা সমিতির পূজা, জর্জিয়া
জর্জিইয়াস্থ বাংলাদেশ পূজা সমিতির পূজা আটলান্টার গ্লোবালমলের অডিটোরিয়ামে ২৮ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত মহাধূমধামের সহিত দুর্গাপূজা আয়োজন করে। সঙ্গীত শিল্পী আলমগীর এ পূজার সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন।

বাংলাদেশ হিন্দু মন্দিরের পূজা
মন্দির সম্প্রসারণের কাজ অব্যাহত থাকার কারণে বাংলাদেশ হিন্দু মন্দিরের পূজা অনুষ্ঠিত হয় সানি সাইডের একটি রেস্টুরেন্টের বেসমেন্টে। ২ দিনব্যাপী এই পূজার সপ্তমী ও অষ্টমী পালন করা হয় ৩০ সেপ্টেম্বর এবং নবমী ও দশমী পালন করা হয় ১ অক্টোবর। পূজা চলে দুপুর ১টা থেকে রাত ১১টা পর্যন্ত। পূজায় সঙ্গীত পরিবেশন করেন কোলকাতা থেকে আগত শিল্পী শান্তুনু ভৌমিক, চট্টগ্রামের বেতার শিল্পী সমীরন বড়ুয়া সহ অনেক স্থানীয় শিল্পীবৃন্দ।

উত্সঃ সাপ্তাহিক ঠিকানা, ২০০৬.১০.০৬

Post Your Comments

All comments are subject to editorial review and decision.

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Free Membership. Join Now!