প্রবাসে দুই দিনে রমজান শুরু, ইফতারির দাম একটু বেশি হলেও ক্রেতার কমতি নেই
মসজিদের মাওলানাদের মধ্যে বিভক্তি এবং ফতোয়াবাজদের বিভিন্ন ফতোয়ার মারপ্যাচে প্রবাসী ধর্মপ্রাণ মুসলমানরা দুইদিনে রমজান শুরু করেছেন। রমজানের বিভক্তি নিয়ে এবার প্রবাসের সাথে যোগ হয়েছে বাংলাদেশও। কারণ বাংলাদেশেও দুই দিনে রমজান শুরু হয়েছে। আমিনী অনুসারীরা একদিন আগে রমজান শুরু করেছেন। বাংলাদেশে সরকারী ভাবে রমজানের ঘোষণা দেয়ার সুযোগ থাকলেও প্রবাসে নেই। প্রবাসীরা সাধারনত নিজ নিজ এলাকার মসজিদের উপর নির্ভর করে থাকেন। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে প্রবাসের মসজিদগুলো দুইভাগে বিভক্ত হয়ে পড়ছে।
এদিকে রমজানের আগে থেকেই বিভিন্ন গ্রোসারীতে ইফতারের সামগ্রী গতবারের তুলনায় এবার বেশী মূল্যে বিক্রি হচ্ছে। এ নিয়ে গ্রোসারী মালিকদের যুক্তি, এবার জিনিসপত্রের দাম বেশী। ছোলা, ডালের দাম দ্বিগুণ। খেজুর, চিনিসহ অন্যান্য জিনিসের মূল্যও বৃদ্ধি পেয়েছে। আর ভারত থেকে ছোলা আর ডাল আসা বন্ধ হবার কারণেই এই মূল্যবৃদ্ধি।
উত্সঃ সাপ্তাহিক ঠিকানা, ২০০৬.০৯.২৯
Evergreen Bangla Community
Post Your Comments