নিউইয়র্কের জ্যাকসন হাইটসে বাংলাদেশী কর্তৃক পকেটমারের ঘটনা
‘জুতা দিয়ে বাড়ি দিন, তবু কাউকে বলবেন না, প্লিজ।’ বাঙালী পকেটমারের এমন আবদারের বিষয়টি অবশেষে গোপন থাকলো না। কম্যুনিটির স্বার্থে পকেটমারদের পুলিশে না দিলেও ভিকটিম মনে করেছেন যে, বিষয়টি যাতে বেশী দূর না গড়ায় সে জন্যে কম্যুনিটির এগিয়ে আসা উচিত।
ঘটনাস্থল জ্যাকসন হাইটসের ৭৪ স্ট্রীট, বাংলাদেশী বানিজ্যিক পল্লী। ভোর রাত ৪টায় বাংলাদেশী সোসাইটির একজন কর্মকর্তার ট্যাক্সির চাকা পাংচার হয়ে গেলে তিনি নিজেই তা ঠিক করার চেষ্টা করছিলেন। তখন ২/৩ জন বাংলাদেশী যুবক এসে সাহায্য করার কথা বলে পেছনের পকেট থেকে ওয়ালেট বের করে নেয়। কিন্তু ভদ্রলোক তা ধরে ফেললে তারা উল্টো হুমকি দেয় একজন প্রভাবশালীর আত্মীয় হিসাবে। ভদ্রলোক যুক্তি দেন যে পুলিশ ডাকলে তাদেরকে ঠিকই জেলে যেতে হবে। তার চেয়ে বড় কথা, এটা বড়ই লজ্জার বিষয় হবে যে বাংলাদেশীরা পকেট মারছে। অবশেষে পকেটমাররা অনুনয় করে এ ঘটনা কাউকে না বলার জন্য অনুরোধ করে।
উত্সঃ সাপ্তাহিক ঠিকানা, ২০০৬.০৯.২৯
Evergreen Bangla Community
Post Your Comments