তারাবী নামাজের সময় ফ্লোরিদা মসজিদে গুলি

রমজানের প্রথম তারাবী নামাজ চলাকালে ফ্লোরিদার মেলবোর্ন কাউন্টিতে অবস্থিত ব্রিভার্ড মসজিদে বেশ কয়েক রাউন্ড গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। মসজিদের পার্শ্ববর্তী একটি জঙ্গল থেকে গুপ্ত ঘাতকেরা গুলি ছুঁড়েছে। মেলবোর্ন পুলিশ জানিয়েছে, নামাজ চলাকালে একজন মুসুল্লি মসজিদ থেকে বের হওয়ার সাথে সাথে অন্ধকারাচ্ছন্ন একটি জঙ্গল থেকে তাকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি বর্ষণ করা হয়।

এ ঘটনাকালে মসজিদের ভিতর আরো অনেক মুসুল্লি ছিলেন। গুলি বর্ষণকারীদের গ্রেফতারের লক্ষ্যে পুলিশি অভিযান অব্যহত রয়েছে। পুলিশ বলেছে, ধর্মীয় বিদ্বেষমূলকভাবে এহেন ঘটনা ঘটানো হয়েছে। তাই দুর্বৃত্তদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে।

উত্সঃ সাপ্তাহিক ঠিকানা, ২০০৬.০৯.২৯

Post Your Comments

All comments are subject to editorial review and decision.

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Free Membership. Join Now!