পোপকে আমেরিকান মুসলিমদের চিঠি
ইসলাম সম্পর্কে পোপের মন্তব্যের ফলে সৃষ্ট অসন্তোষ কমাতে সংলাপের আহ্বান জানিয়ে পোপকে চিঠি দিয়েছেন আমেরিকান মুসলিমরা৷ কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশন্স বৃহস্পতিবার এ চিঠি দেয়৷ চিঠিতে তারা বলেছেন, ক্রিশ্চিয়ান ও ইসলাম ধর্মের নেতাদের মধ্যে সংলাপের মাধ্যমেই এ সমস্যার সমাধান সম্ভব৷ এনা৷ ওয়াশিংটন ডিসিতে ভ্যাটিকানের রাষ্ট্রদূত পাপেল নুনসিও আর্চবিশপ পিয়েেট্রা সাম্বির সঙ্গে দেখা করে সংস্থাটির আইন উপদেষ্টা কোরি সেইলর এবং আইন বিষয়ক পরিচালক অ্যাটর্নি আরসালান ইফতেখার ওই চিঠি হস্তান্তর করেন৷ আমেরিকার মুসলিম নেতারা বলেছেন, বিশ্বব্যাপী মুসলিম ও ক্রিশ্চিয়ান নেতাদের মধ্যে খোলামেলা আলোচনার মধ্য দিয়েই ইসলাম সম্পর্কে পশ্চিমিদের ভুল ধারণার অবসান করা সম্ভব৷
উত্সঃ দৈনিক যায়যায়দিন, ২০০৬.০৯.২৩
Evergreen Bangla Community
Post Your Comments