নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনঃ নার্গিস আহমেদ সভাপতি, জয়নুল সাধারণ সম্পাদক নির্বাচিত
নিউইয়র্কে বাংলাদেশী প্রবাসীদের বৃহত্তম সংগঠন ‘বাংলাদেশ সোসাইটি’র নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গত রোববার। নির্বাচনে সভাপতি পদে নার্গিস আহমেদ এবং সাধারণ সম্পাদক পদে জয়নুল আবেদিন নির্বাচিত হয়েছেন। ব্রুকলীন ও কুইন্সের দুইটি ভোট কেন্দ্রে চার হাজারেরও বেশী ভোটার ভোট দিয়েছেন। সোসাইটির নির্বাচন নিয়ে গত কয়েক সপ্তাহ নিউইয়র্কে বাংলাদেশী কম্যুনিটি ছিল সরগরম।
শান্তিপূর্ণ ভোট গ্রহণ ও কম্পিউটারে গণনা শেষে সোমবার ভোর রাতের দিকে নির্বাচন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ হোসেন খান ফলাফল ঘোষণা করেন। তিনটি প্যানেলে বহুল আলোচিত ও ব্যয়বহুল এ নির্বাচন অনুষ্ঠিত হলেও এবার ব্যক্তিগত এবং জনপ্রিয়তাই প্রাধান্য পেয়েছে।
নির্বাচনে ১৯টি পদে ৪৯জন প্রার্থী প্রতযোগিতা করেন। নার্গিস আহমেদ সভাপতি নির্বাচিত হলেও তার প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী দেলোয়ার হোসেন হেরে যান স্বতন্ত্র প্রার্থী জয়নাল আবেদীনের কাছে। নির্বাচনে সহসভাপতি পদে কাজী আজহারুল হক মিলন, সালাম উল্লাহ এবং সাংগঠিনক সম্পাদক পদে মোঃ আবুল চৌধুরী নির্বাচিত হয়েছেন। ফলাফল ঘোষণার পর নার্গিস আহমেদ বলেছেন, সোসাইটিকে গণমুখী করা হবে। তিনি কম্যুনিটির কল্যাণার্থে তাকে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানান৷
উত্সঃ প্রথম আলো, ২০০৬.০৯.২১
Evergreen Bangla Community
Post Your Comments