নিউইইয়র্কে প্রবাসী বাংলাদেশীদের জমজমাট মেলা
নিউইইয়র্কের ইস্ট রিভারের পারে গত শনিবার থেকে রবিবার পর্যন্ত জমে উঠেছিলো নিউইইয়র্কে প্রবাসী বাংলাদেশীদের মেলা। এস্টোরিয়ার রেইনি পার্কে দুই দিনের এ মেলায় ভিড় জমান কয়েক হাজার বাংলাদেশী প্রবাসী৷ মেলায় দেশজ পিঠা পুলি থেকে শুরু করে শাড়ি-গয়নার দোকান পর্যন্ত বসেছিল।
মেলার উদ্বোধন করেন প্রবীণ সাংবাদিক মোহাম্মদ উল্লাহ। সিলেট সদর অ্যাসোসিয়েশন আয়োজিত এ-মেলায় যোগ দিতে নিউজার্সি, কানেকটিকাট সহ আশেপাশের স্টেট থেকে ছুটে আসেন বাংলাদেশীরা। যুক্তরাষ্ট্র সফররত বাংলাদেশের ‘ক্লোজ-আপ ওয়ান’ তারকা শিল্পীরা দুদিন ধরে মাতিয়ে রাখেন মেলা প্রাঙ্গণ। রোববার বিকেলে মেলার শেষ অনুষ্ঠানে গান পরিবেশন করেন নোলক বাবু, রাজীব, বিউটি, সোনিয়া, মেহেদী, রিংকু, রুমি, রাশেদ, আবিদ, নওরিন, মেহরাব এবং প্রবাসের শিল্পী তাজুল ইসলাম।
উত্সঃ প্রথম আলো, ২০০৬.০৯.১৯
Evergreen Bangla Community
Post Your Comments